আপনি একটি জরুরী চিকিৎসা (যত্ন) ক্লিনিকে যেতে পারেন যদি আপনার জরুরী চিকিৎসার প্রয়োজন হয় যা জীবন-হুমকিপূর্ণ নয়, এবং আপনি আপনার জিপিকে (সাধারণ চিকিৎসক) দেখার জন্য অপেক্ষা করতে অপারগ হন।
আপনি যেসব আঘাত বা অসুস্থতার জন্য চিকিৎসা নিতে পারেন তার মধ্যে রয়েছে:
- কামড়, এবং দংশন, ফুসকুড়ি এবং ক্ষত সংক্রমণ
- গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (অন্ত্র) রোগ
- ছোটখাটো কাটা এবং পোড়া